স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০১৩)

মারুফ আহমেদ অন্তর
  • 0
  • ২২০
একাত্তরের উত্তাল দিনগুলো
বাঙালী আজো ভুলেনি
ভুলেনি সেই নির্মমতার কথা।
পাক হানাদারদের নির্বিচারে মানুষ মারার কথা
লাখো শহীদের রক্ত দানের কথা
হাজারো মা-বোনের ইজ্জত লুণ্ঠনের কথা।
স্বাধীনতা বিরোধী, ঘাতক-রাজাকারদের কথা
বীর বাঙালীর সাহসিকতার কথা।
ভুলবেনা বাঙালী কখনো সেসব কথা
লাখো শহীদের অবদানের কথা
সংগ্রাম-আন্দোলনের কথা।
জীবন উৎসর্গ করা শহীদদের আত্মদানের কথা
পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত
আমার স্বাধীনতার কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন স্মৃতি কখনো কখনো ঝাপসা হয়ে আসে, তবে চাইলেই সব কিছু ভুলে যাওয়া যায় না। ২০১৩তে স্বাধীনতার ঝাপসা স্মৃতি যেমন নতুন প্রজন্ম্আবার স্পষ্ট দেখতে পাচ্ছে, তেমন করে যুগে যুগে এ চেতনা স্পষ্ট করতে্এগিয়ে আসবে ্েউক্েউ শুভকামনা
মোঃ কবির হোসেন কবিতাটি ভাল লাগলো. ধন্যবাদ.
এশরার লতিফ ভালো লাগলো. শুভেচ্ছা রইলো.
ধন্যবাদ বন্ধু........................
তানি হক খুব সুন্দর ...সহজ ভাবে সুন্দর করে গুছিয়ে লিখেছেন ..অনেক অনেক ভালো লাগা রইলো কবিতার জন্য
ধন্যবাদ বন্ধু........................
তাপসকিরণ রায় স্বাধীনতা সম্বন্ধী অনেক ঘটনার উল্লেখ করেছেন কবি--বর্ণনা মুখর কবিতাটি বেশ ভালো লাগলো--কবিকে জানাই অনেক ধন্যবাদ।কবিকে সে সঙ্গে বলবো--সম্পর্ক বাড়ান...অন্য সাথীদের সাথে নিয়ে চলুন।শুভেচ্ছা রইল।
ফারজানা ইয়াসমিন দোলন খুব ভাল । আমরাও ভুলবনা আপনার কবিতার কথা ।ভাল লাগল।
মিলন বনিক জীবন উৎসর্গ করা শহীদদের আত্মদানের কথা, পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত, আমার স্বাধীনতার কথা। - খুব সুন্দর কবিতা...ভালো লাগল....
F.I. JEWEL N/A # অনেত দারুন---সুন্দর একটি কবিতা ।।

১৬ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৮৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬