বাংলা ভাষা ভাষা শহীদদের রক্তে অর্জিত আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আঘাত-প্রতিঘাতে জর্জরিত আমাদের প্রাণের ভাষা। বাংলা ভাষা শোষণ নিপীড়নের কবলগ্রাসে বিধ্বস্ত আমাদের দেশের ভাষা বাংলা ভাষা কৃষক, শ্রমিক, জনতার আমাদের সকলের মুখের ভাষা। বাংলা ভাষা হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের প্রাচীন ভাষা বাংলা ভাষা কোটি মানুষের, কোটি বাঙালীর আমাদের সকলের হৃদয়ের ভাষা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাইম ইসলাম
নির্ভুল বানানের পরিছন্ন কবিতা! সাবলীল ও সুন্দর বিন্যাস!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।