তোমার সাফল্যে আমি ঈর্ষান্বিত হইনা আমি চাই তোমার মত সাফল্য পেতে, তোমার সুদিন দেখে আমি ঈর্ষান্বিত হইনা আমি চাই সুদিনের দেখা পেতে। তোমার ভালবাসা দেখে আমি ঈর্ষান্বিত হইনা আমি চাই তোমার মত ভালবাসতে, তোমাকে সুখী দেখে আমি ঈর্ষান্বিত হইনা অমি চাই তোমার মত সুখী হতে। তোমার হাসি-মাখা মুখ দেখে আমি ঈর্ষান্বিত হইনা আমি চাই হাসি-খুশী থাকতে, তোমার অবিচল দৃঢ়টা দেখে আমি ঈর্ষান্বিত হইনা আমিও চাই শত বিপদের মাঝেও অবিচল, দৃঢ় খাকতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।