মাতৃভাষা বাংলা আমার প্রাণের ভাষা

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

মারুফ আহমেদ অন্তর
  • 0
  • 0
  • ১৩
ভাইয়ের স্নেহে বোনের মায়ায় জড়িয়ে থাকে মন,
বাংলা ভাষা শ্রেষ্ঠ আমার অমূল্য রতন।
ক্লান্ত পায়ে চলতি পথে দেখায় ভাষা পথ,
ভাবনাগুলো এগিয়ে চলে জড়িয়ে স্মৃতির রথ।
ধানের খেতে বাতাসের ঐ মিষ্টি মধুর ঘ্রাণ,
এই ভাষাতে খুঁজে পায় কৃষক শীতল গান।
সবুজ ঘাস আর লতাপাতা বলছে কত্ত কথা,
ভাষা আমার মুছিয়ে দেয় মনের সকল ব্যথা।
মায়ের চোখের শীতল ছায়া বাংলা ভাষার নীড়,
স্বস্তির খোঁজে এই ভাষাতেই সবাই করে ভীড়।
বুলবুলি আর দোয়েল শ্যামা শোনায় মধুর গান,
এই ভাষাতেই জুড়িয়ে যায় বাঙালিরই প্রাণ।
ভাষার জোরেই পেয়েছি মোরা রক্ত রাঙা জয়,
সত্য বলতে নেই তো মোদের কোনো রকম ভয়।
পদ্মা মেঘনা যমুনার ঐ কলকলানো জল,
মায়ের ভাষা দেয় যে মনে অনন্য এক বল।
হৃদয় মাঝে বাধা আছে ভালোবাসার ডোর,
অ আ ক খ ডাক দিয়ে যায় জাগলে নতুন ভোর।
চিরকালই থাকবে বেঁচে আমার প্রাণের ভাষা,
বেঁচে থাকার এই তো সাহস, এই তো মহৎ আশা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার লেখা কবিতার সাথে বিষয়ের সামঞ্জস্যতা রয়েছে।

১৬ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৮৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬