আমজনতার কষ্ট

বাবা (জুন ২০২২)

মারুফ আহমেদ অন্তর
  • ১৪৭
কষ্ট নিয়েই বসবাস
কষ্টে কাটে বারোমাস,
বেচেঁ থাকাই বড় কষ্ট
হাহাকার আর নাভিশ্বাস।
দুইবেলা পাইনা খেতে
ক্ষুধার জ্বালায় প্রাণ যে যায়,
কষ্টে মোদের কাটছে দিন
কে আমাদের খবর নেয়?
সমাজের সব উঁচু লোক
কেউ কখনো আসেনা
গরীব বলে কেউ আমাদের
একটুও ভালবাসেনা।
দেশে নাকি গরীব নেই
আমজনতা আমরা কী
ধনী আরও হচ্ছে ধনী
শুভংকরের দিয়ে ফাঁকি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এবারের কবিতার বিষয় কষ্ট। আমি চেষ্টা করেছি বিষয়ের সাথে মিল রেখে কবিতাটি লিখতে।

১৬ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৮৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬