আশাবাদী কৃষক

নববর্ষ (এপ্রিল ২০১৭)

মাসুদুর রহমান
  • ১
  • ৫
  • ৫৫৯
আমার ছোট্ট ছেলেটা
ব্যালকনির টবে ধানের বীজ পুঁতে বলে—
বাবা আমি বড় হয়ে কৃষক হবো।
আমি মুচকি হেসে খবরের কাগজে মুখ গুঁজি
খুন, রাহাজানি, ধর্ষন পড়ে
সয়ে ক্লান্ত হই, আশায় বাঁচি।
ওর মা কিন্তু সইতে পারেনা
ছেলেকে খুব করে বকে দেয়
আহা বাচ্চামানুষ বুঝে নাকি?
বড্ড হইচই !
শুনলাম পাশের বাড়ির করিমনকে
বেঁধে রেখে রাতভর ধর্ষন করেছে,
সোজা হয়ে দাড়াতে কষ্ট হয়
সইতে হবে এভাবে কতযুগ।
ছেলেটা হঠাৎ পাঞ্জাবির কোণ ধরে
টানতে টানতে বলে—
বাবা দেখো দেখো
আমার ধান গাছে ফুল এসেছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী দাদা ভালো লাগলো, তবে নববর্ষ কোথায় গেলো?

২৩ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০১৭” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী