মায়ের আঁচল

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

জাফর পাঠাণ
  • ৬০
  • ৫
  • ২২০
ভূমন্ডলে আগমন উত্তর আমি ছোঁয়া পেয়েছি মায়ের
ছোঁয়া পেয়েছি মায়ের স্নিগ্ধ শাড়ীর সিন্ধু আঁচলের।
সমস্ত শরীর ঢেকে দিতে তোমার মায়াময় আঁচলে
শরীর ঘেঁষে আগলিয়ে রাখতে তোমার শিয়রে
মমত্বের বাহু ডোরে।

তুমি মা আমার প্রাণের ভবতারিণী, আমার হিতৈষিণী
তাকাতাম পিঁটিপিঁটি হাসতাম মিঁটিমিঁটি দেখেছি মোহিনী।
তোমার তিতিক্ষার আচ্ছাদনে আমি হয়েছি ধন্য
ঋনি আমি কেমনে পোষাব,কেমনে শোধাব
জানে ভবিতব্য।

ভবসিন্ধুর প্রতিহারী তুমি আমার চলার পথের চন্দ্রপ্রভা
নও প্রবঞ্চক নও লুন্ঠিকা,হয়ে এসেছো মোর ত্রাতা।
তোমার শাড়ীর আঁচলতো নয় যেন অন্তহীন আকাশ
লালি’ছো যেথা চন্দ্র-সূর্য,আছে সঞ্জীবনী মেঘ
প্রতিবিম্ব তুমি-বলে আবেগ।

মা-তোমার কি মনে পড়ে শৈশবের সেই আবেগি খেলা
আঁচলে মুখ ঢেকে সাজতে বউ,বলেছে নানী পরন্তবেলা।
যৌবনে স্বপ্ন হয়েছে সত্যি-রাঙ্গামুখে পরেছো রাঙ্গা শাড়ী
সেই আঁচলে অতঃপর পেঁচিয়েছো নবজাতক রত্ন
দিয়েছো পরিপূর্ণ যত্ন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইউশা হামিদ তোমার শাড়ীর আঁচলতো নয় যেন অন্তহীন আকাশ ----- ---- লা জবাব বাবুল ভাই ।
জাকিয়া জেসমিন যূথী শাড়ির আচলে মায়ের স্নেহের রূপ খুব সুন্দর করে এঁকেছেন।
মোঃ মুস্তাগীর রহমান অসাধারণ!
আমি আবেগাপ্লুত ! (আপনার মত সংক্ষিপ্ত অথচ গভীর কমেন্টস উত্তরে থাকলাম ।হা...হা....হা....)
নিরব নিশাচর বেশ ভালো পাঠান ভাই... মা বলে কথা...
= সুদূর বিদেশ বিভুইয়ে থেকেও যে আপনি আমাদেরকে স্মরণ করে যাচ্ছেন সে জন্য অবশ্যই শ্পেশাল মোবারকবাদ কাম্য আপনার ।ভালো থাকুন ও ভালোভাবে ফিরে আসুন এই কামনা রইল ।ও হে আসার সময় ঐ দেশের নির্মল বাতাস ফুসফুস ভরে নিয়ে আসবেন । আমাদের দেশের আবহাওয়ার বিশ্বময় সুনাম আছে ।এসে যতদিন দম আটকিয়ে চলতে পারেন ততদিন ততদিন ফুসফুস শীসামুক্ত ।আবারও মোবারকবাদ ।
সেলিনা ইসলাম N/A 'তোমার শাড়ীর আঁচলতো নয় যেন অন্তহীন আকাশ'-এই লাইনটায় এসে কবিতার পূর্ণতা পেলাম । খুব ভাল লাগল শুভকামনা কবি
সপ্তরঙ্গা মন আমাদের কার কাছে যে কোন লাইন পূর্ণতা এনে দেয় মারেফতের কামীয়াবী না থাকলে বুঝা বড়ো দায় ।মোবারকবাদ আপনাকে মনোযোগ দিয়ে কবিতাটি পড়েছেন ।
রি হোসাইন মনে হচ্ছে ব্যাকরণ বই পড়ছি......
suvojit1 অনেক শুভকামনা
মনির মুকুল শাড়ি সংখ্যায় যত লেখা আমার পড়ার সুযোগ হয়েছে তার বেশিরভাগ লেখনীতেই উঠে এসেছে কামনা কেন্দ্রিক ভাবধারা। কিন্তু আপনার লেখাটা একটা বড় সম্মানের আসন নিয়ে লেখা হয়েছে, তাই বাড়তি একটা ধন্যবাদ আপনার জন্য। মায়ের আচঁলের ঘ্রাণ সত্যিই মায়াময়! লেখাটা বেশ বেশ সুন্দর হয়েছে। শুভকামনা থাকলো। [আপনার লেখাটা এ সংখ্যা এখনো পড়া হয়নি বলে সার্চে গিয়ে আপনাকে খোঁজ করেছিলাম (বাংলায় লিখে), কিন্তু পাইনি। এখন দেখছি আপনার নাম ইংরেজিতে লেখা]
কামনাকে আমি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রেখেছি ।কদাচিৎ কবিতায় ঘুরিয়ে নেই ।আমার কবিতার লক্ষ্য নির্ধারিত আছে যা আমার প্রতিটি কবিতায় ফুটিয়ে তুলার চেষ্টা করি ।আপনি লেখক ও পাঠক হিসাবে সচেতন ।তাই কমেন্টসও সচেতন ।কবিতাটি মনে ধরেছে বলে আনন্দিত হলাম ।পোফাইল নেমটি অনেকের সার্চিং এ সমস্যা হয় ।তাই এটা পাল্টিয়ে বাংলায় করে দিচ্ছি ।মোবারকবাদ আপনাকে ।
Mahi pondit অসম্ভব রকম সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া ।
শুভ হোক আপনার ভালো লাগা ।মোবারকবাদ ।
ধুমকেতু খুব ভালো লাগলো
খুশি হলাম কবিতা পড়েছেন বলে ।মোবারকবাদ ।

০১ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী