শুন্যতা হতে অস্তিত্বের বিকাশ যবে পেল চলার গৌরব শুভ চক্রকালে মুঠি মুঠি মৃত্যু বিভিষিকা উৎসবে নিত্য নব সৃষ্টি খেলা ঐ শুন্যতা ফেলে।। বোঝাই পৃথিবী মানুষের কর্ম ছন্দে দুঃখ ক্লেশ জলে স্থলে স্বপ্ন ভাঙ্গা গড়া সমাজ রাষ্ট্র সভ্যতার ক্রমিক ধারা শুন্য ধরা পূর্ণ আজ জ্ঞান বিজ্ঞানন্দে।।
প্রতি পলক লাফায় কর্ম মানুষের নাহি হেথা শুন্যতা নির্জীব শ্যামহীনে স্রষ্টার সৃষ্টি পরিজ্ঞাত জ্ঞান সৃষ্টিগুনে বল হে মানুষ জয় হোক মানুষের চির শান্তি পথ মানুষের জয়ধ্বনি প্রেমের ধর্মে তোমারে হেরি তারে চিনি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
অর্থবহ চমৎকার কবিতা ... আপনাকে ধন্যবাদ কবি !
এস, এম, ইমদাদুল ইসলাম
" স্রষ্টার সৃষ্টি পরিজ্ঞাত জ্ঞান সৃষ্টিগুনে
বল হে মানুষ জয় হোক মানুষের
চির শান্তি পথ মানুষের জয়ধ্বনি
প্রেমের ধর্মে তোমারে হেরি তারে চিনি।।" --------------------------------কিন্তু আজকের দিনে যে সভ্যতায় মানব জাতি বেড়ে উঠছে , তাতে সেই জ্ঞান অর্জিবার সময় কোথায় ? মানুষ যেন এই মুর্খতা থেকে মুক্তি পায়, এই কামনা করি । খুব ভাল মেসেজ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।