হারানো ভালবাসা

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

Mahfuz Khan
  • ৩৪৬
হৃদয়ে কেবলই শুধু শূণ্যতাই অনুভব করি
প্রেম-ভালবাসার যে স্বপ্নগুলো আমার পালিয়ে গেছে
সেগুলোকেই শুধু খুঁজে বেড়াই
বেঁচে থাকার আশা গুলোও আজ প্রায় মৃত
অস্তিত্বে কোনো উদ্দেশ্য খুঁজে পাই না
সময়ের কঠিন নিয়মে
জীবন শুধু অতিক্রম করছে প্রতিটি ঋতু।
সে ছিল আমার জীবন,
আমার আশা, আমার ভালবাসা।
আজ আমি সর্বস্বান্ত হয়ে শুধু ঋতুর পরিবর্তন দেখি
এ এমনই এক বেদনা যা কারও কাম্য নয়
জীবন কি, কেনই বা আমি তার যত্ন করবো?
হারিয়ে যাওয়া ভালবাসার খোঁজে
ক্লান্ত এবং অশ্রুসিক্ত আমার আঁখিযুগল
প্রতিটি রাত জেগে থাকে
কিন্তু প্রতিটি দিন প্রভু আমাকে আশা দেখায়
নতুন করে বেঁচে থাকার
যেন আমি সবকিছু মানিয়ে নিতে পারি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ কবিতার শুরুর হতাশাময়তা কেটে শেষের আলোর রেখাটি ভালো লাগলো.
নাসির আহমেদ কাবুল জীবন কি, কেনই বা আমি তার যত্ন করবো?-------খুব হতাশার কথা! ভালো লাগলো কবিতা। শুভ কামনা।
মিলন বনিক নতুন করে বেঁচে থাকার যেন আমি সবকিছু মানিয়ে নিতে পারি। - অনেক সুন্দর অভিব্যাক্তি...ভালো লাগলো....
তানি হক সরল ভাষায় কি সুন্দর করে মনের ভাবনা গুলো ফুটিয়ে তুলেছেন ... আপনাকে ধন্যবাদ জানাই
Tumpa Broken Angel খুব ভালো লাগল।
অনিমেষ চৌধুরী দাদা অনেক ভাল লাগল

২০ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬