আমার কবিতা.........
আমি জন্ম হতে শুনেছি তোমার নাম
রূপসী বাংলা।
আমি শুনেছি তোমায় নিয়ে কত কবির
কত উল্লাস,
আমি শুনেছি তপ্ত দুপুরে প্রাণ জুড়ানো
রাখালি সুর
পাখির ডাক
জলের গান।
আমি শুনেছি মা, মা, মা, মা।
এবং
আমি শুনেছি তোমার বুকে হানাদার বাহিনীর
নির্যাতনের ইতিহাস।
আম শুনেছি ৫২,৬৯,৭১ রক্ত,মিছিল,যুদ্ধ আর
মুক্তির ইতিহাস।
আমি শুনেছি তোমার ছেলেদের বুকের রক্ত
বিলানোর ইতিহাস।
আমি শুনেছি ৭৬,৫০ ক্ষুধা, মন্বন্তর,
তবু
আমি শুনেছি
‘জ্বলে পুঁড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়”।
এখন, ?
এখন আমি কি শুনি?
এখন আমি শুনি হরতাল,টেন্ডার,হল দখল,গ্রেনেড
উৎকোচ, টেলিফোন, ফাঁসি চাই,ভ্যা,ভ্যা,প্যাঁ প্যাঁ
জনগণ আমাদের সাথে, জনগণ আমাদের সাথে
আলীগ,বিএনপি,ছাত্রদল,ছাত্রলীগ,আগুন জ্বালো।
এখন এখানে
নেই কোন কবিতার ছত্র,
নেই কোন জীবনানন্দ দাস, “আবার আসিব ফিরে”,
নেই কোন নজরুল “সন্তান মোর মার”,
নেই কোন মুজিব “রক্ত যখন দিয়েছি-রক্ত আরো দেব”,
নেই কোন ক্ষুদিরাম “হাসি হাসি পরব ফাঁসি,”
আমার মা কি তবে বন্ধ্যা হয়ে গেছে?
কোন ইবলিসের তরে এ স্বর্গ চ্যুতি,,গর্ব হরণ?
১৮ আগষ্ট - ২০১১
গল্প/কবিতা:
৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬