অসময়ের আগন্তুক

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

রাজিব হাসান
  • ১৫
  • ১৯১
নিলামে উঠিয়েছে সনাতনী সমাজ
হাজার প্রিয়ার লাল টুকটুকে ঠোঁট।
নিয়েছে কিনে লুটেরা বণিক রাজ
সর্বস্ব, লক্ষ টাকায় মোট!
হাজার বছরের চেনা যুগল সঙ্গী
নিমিষেই করে দেয় অচেনা পথচারী!
প্রেমিকের বহু বছরের রংমাখা স্বপ্ন
প্রিয়ার শিয়রে বণিকের নিত্য ব্যভিচারে ভস্ম!!
আমি মনের ঘুড়ি কে নাটাই থেকে
ছাঁটাই করেছি তাই
যেন মনের ভুলে রাস্তাজুড়ে
হাঁটতে না হয় অনাদিকালে!
আমি উড়িয়ে দিয়েছি জীবনের সাত রঙ
তাইতো আকাশে রংধনুর এতো ঠং!
আমি একলা পথিক
অসময়ের আগন্তুক!
আমি আমৃত্যুই নিরব দর্শক
দেখি দুনিয়ার বিচিত্র খন্ড নাটক!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জসীম উদ্দীন মুহম্মদ অনেক সুন্দর লেখা কবি।।
ধন্যবাদ আপনাকে......
মোহাঃ ফখরুল আলম N/A অনেক ভাল হয়েছে। ভোট পাওয়ার যোগ্য।
ধন্যবাদ বিশেষ মন্তব্যের জন্য।
কেতকী ভালো লাগা কবিতায় ভোট দিলাম।
নাসরিন চৌধুরী আমাদের জীবনটাই এক একটা নাটক--- আপনার শুরুটা বেশ হয়েছে, তুলে ধরেছেন চরিত্রগুলো নীচে এসে আপনাকে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে বেশ লিখেছেন।
বিশেষ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে
ফেরদৌস আলম এ নাটক চলতেই হয়তো থাকবে। আমরাও দর্শকই থাকবো হয়তো !
মিলন বনিক দারুন কবিতা...খুব ভালো লাগলো...শুভ কামনা...
রেজওয়ানা আলী তনিমা ভালো হয়েছে কবিতা। শুভেচ্ছা নিরন্তর।
ইমরানুল হক বেলাল ভালো লিখেছেন। ধন্যবাদ। আপনার শুভকামনা রইল।
আপনার জন্যও শুভ কামনা থাকলো
ইমরানুল হক বেলাল হাজার বছরের চেনা যুগল সঙ্গী নিমিষেই করে দেয় অচেনা পথচারী! •••••• অসাধারণ একটি কবিতা। কথায় ছন্দ দারুণ মিল। ভোট রেখে গেলাম। আমার গল্প কবিতা পড়ারজন্য আমন্ত্রণ।

১০ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬