এই বৃষ্টির শব্দ তুমি শুনতে কি পাও? পাংশু মেঘের ক্রন্দন লক্ষ বছর ধরে মুছে দিয়ে যাচ্ছে বিরহের কালো জল।
পৃথিবী দেখেছে ক্লিওপেট্রার বৃষ্টিস্নাত দেহ আর আজও মনে রেখেছে। ইতিহাসের কত রূপসী রমনী বৃষ্টিকে দেখিয়েছে রূপ আর যৌবনের অদম্য বিলাস।
দু'মেরুতে আজ বৃষ্টি ভেজা রাত্রি, পার্থক্য শুধু সময়। ভাবনার দৃশ্যপটে বৃষ্টিময় তোমার আমার কাব্য। এ বৃষ্টি আমার হৃদয় ছুঁয়েছে আর ছুঁয়ে যাক তোমার হৃদয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।