কুসুমকলি

কোমলতা (জুলাই ২০১৫)

কাজী আনিসুল হক
  • ৪১১
নীরব পথে হাঁটছি একা,
ভাবছি প্রিয়ার মুখ।
গভীর রাতে স্বপ্নে আঁকা,
গোপনচারিণী সুখ।

মেঘের বুকে জোছনা ঢাকে,
আকাশে জমেছে ক্ষোভ।
বাতাস হাঁকে;বিজলী ডাকে
প্রকৃতি কাঁদার লোভ।

অবুঝ মন ছুটছে বেগে,
কামিনী-বেলী‘র খোঁজে।
কুসুমকলি রয়েছে জেগে,
সকাল-বিকাল-সাঁঝে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
gayer pothe ছোট্ট পরিসরে সুন্দর হয়েছে, ভোট থাকল।
দীননাথ মণ্ডল সুন্দর প্রকাশ।
গোবিন্দ বীন অবুঝ মন ছুটছে বেগে, কামিনী-বেলী‘র খোঁজে। কুসুমকলি রয়েছে জেগে, সকাল-বিকাল-সাঁঝে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
আবুযর গিফারী কবিতার ছন্দ প্রসংশার দাবীদার। আমার পাতায়আমন্ত্রণ।

০৪ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬