শৈশবের চিত্র

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

কাজী আনিসুল হক
  • ১০
  • 0
  • ১৮১
ভোর বেলা উঠতে হবে
কোচিং পড়তে যাবো।
তাহলে বিস্কুটের সাথে
দুইটা টাকা পাবো।

আরো পাবো মায়ের আদার
স্যারের ভালবাসা।
ভাল রেজাল্ট করতে হবে
বাবার যে খুব আশাঁ।

দুপুর বেলায় খেয়ে দেয়ে
আরাম করতে হবে।
বিকাল বেলা খেলার মাঠে
মনটা পরে রবে।

সন্ধ্যা হলেই আসবো ঘরে
পড়ার টেবিলে বসে
সাড়া দিনে কত কিছু
মনেতে উঠবে হেসে।

ইচ্ছে আমার পুলিশ হবো
মায়ের সখ ডাক্তার।
বাবা বলে পড় সোনা
হতে হবে ব্যারিষ্টার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আমির ইশতিয়াক ভাল লাগল।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১৩
হিমেল চৌধুরী সন্ধ্যা হলেই আসবো ঘরে পড়ার টেবিলে বসে সাড়া দিনে কত কিছু মনেতে উঠবে হেসে। ..ভালো লাগলো ছড়া।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৩
সুমন কঠিন রুটিন বাঁধা শৈশবও খুজে নিত হাসি/আনন্দের কোন না কোন উপলক্ষ্য সেটা মনে মনে হলেও, বেশ কবিতা।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা :০১৯১১-৬৬০৫২২।
ওসমান সজীব অপূর্ব ছড়া ভালো লাগলো
এম এ রউফ শৈশবের চিন্তায় পুলিশই অনেক কিছু ।ভালো লেগেছে।
এশরার লতিফ বেশ লাগলো। শুভকামনা।
সূর্য N/A বাবা-মায়ের ইচ্ছের টানাটানিতে শৈশবের "পুলিশ" হওয়াটাই যুক্তিযুক্ত...
মিলন বনিক শৈশবের স্বপ্ন নিয়ে চমৎকার ছিড়া কবিতা...খুব ভালো লাগলো...

০৪ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী