স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০১১)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • 0
  • ১৫৪
কাকে বলে স্বাধীনতা?
স্বাধীন হয়েও গোলামী নাকি-
অন্যের হাতে পরাধীনতা?
স্বাধীন হয়েছিল দেশ-
কিছু বাঁচার স্বপ্ন নিয়ে,
এতদিন পার হলেও
কেউ যায় না তা দিয়ে।
স্বাধীন দেশে বাস করে
সত্যিই কি আমরা স্বাধীন?
তাই যদি হবে তবে এখনও কেন
আমাদর দেশ শ্রীহীন?
রাজাকার বাহিনীরা সবাই
করেছিল দেশ ধ্বংস-
আজকে তারাই হাসিমুখে
জাতীয় সংসদের অংশ!
কোথায় গেল মূল্যবোধ আর
কোথায় দেশপ্রেম?
ছবিটা আজ নেই শুধু
পড়ে আছে ফ্রেম।
দেশের মানুষের তরে যদি
ভালবাসা নাই থাকে-
দেশ যদি গোল্লায় যায়
কি বা যায় আসে?
কবে হবে আমাদের দেশ
সত্যিকারের স্বাধীন?
কবে বাজবে জয়োল্লাসের
বিজয়ধ্বনির বীন!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম ভাল লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
বিন আরফান. N/A Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. http://www.golpokobita.com/golpokobita/article/736/372
সূর্য N/A আমিও ভাবছি কবে বাজবে জয়োল্লাসের বিজয়ধ্বনির বীন!

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬