বাবা

বাবারা এমনই হয় (জুন ২০১৯)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ৪
  • ১
  • ৪৬৭
ঘন্টার শব্দে দৌড়ে গিয়ে দরজা খুলি,
আনন্দে নেছে ওঠে আমার এই মন!
কে এসেছে জানো? শোন তবে তাই বলি!
‘আমার বাবা’! যে আমার খুব আপন!
হেসে বলে, ‘খোকা! এত রাতে তুই এলি?
ঘুমাস নি? দুষ্টূ হয়েছিস তো দারূণ!’
বাবা চান আমি যেন ভাল হয়ে চলি,
আমিই যে তার যত চিন্তার কারণ!

আবার বেজে ওঠে সেই ঘন্টা নিষ্ঠুর-
আজ কেন এ পা কিছুতেই চলছেনা?
হৃদয় আমার আজ হয়েছে পান্ডুর-
কালো রাতটা কেন পার হয়ে যায়না?
শুভ্র বসনে শুয়ে আছে বাবা, নিথর!
শত ডাকলেও বাবা আর আসবেনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর ওপারে বাবা ভালো থাকুন। সুন্দর লিখেছেন
মোঃ মোখলেছুর রহমান সনেটে আবদ্ধ মুগ্ধকর কথা মালা প্রিয় কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এখানে একজন বাবার মৃত্যু নিয়ে লেখা হয়েছে

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০১৯” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী