তোমার কি কখনও ইচ্ছে হয় হারিয়ে যেতে অনেক আনন্দ আমার কিছুটা না পাওয়ার বেদনা নিয়ে? যদি এমন হয় তবে যেন আমাকে ভুলে যেও না- আমিও তোমার সাথে যেতে চাই হারিয়ে! বহুদূরে সীমানার বাঁধন পেরিয়ে- যেখানে কোন লাভ ক্ষতির সমীকরণ নেই! যেখানে তুমি দেখতে পাবে চারিদিকে, চিরচেনা একজন মানুষকে। হয়ত নতুন লাগবে তোমার কাছে। ভালো করে তখন তাকিয়ে দেখো- বুঝতে পারবে, যে ছিল তোমার পাশে, ছায়া হয়ে, মায়া হয়ে, ক্ষণিক প্রলয়ে- আলোয় আঁধারিতে! আর হয়তো তোমার অজান্তে, মনের গহীনে দুই একটি দীর্ঘশ্বাসে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।