ওরাও মানুষ

কামনা (আগষ্ট ২০১৭)

মিজানুর রহমান মিজান
  • ২০৭
বলি বলি করে, হল না বলা-
হৃদয় কোনে থেকে যায় অলিখিত সংলাপ
অসহায় সংকলনের ভাষায় অপ্রত্যাশিত বক্তব্য
যন্ত্রণায় বিক্ষুব্ধ,অব্যক্ত।
একবার ভেবেছ কি? উদার দৃষ্টি ভঙ্গিতে চেয়ে
পৃথিবীর প্রার্থীত মানুষের মুখ পানে
অসহ্য দু:খ বেদনার শিকার যারা।
চেয়েছে আশ্রয়ের কৃচছতা সাধনে
একটা বৃত্তাকার আলোর সৃষ্টির গভীরতা
প্রতারণা দিয়ে চলে গেছ চলমানতায়।
পিছিয়ে রেখ অনুসন্ধানে
সাবলীল গতি শক্তি অচল-টলায়মান।
যতই ধৈর্যশীল হোক না কেন
মানবেরই ঘৃণ্য ষড়যন্ত্রের কাছে
মনে হয় আগ্নেয়গিরির গলিত লাভা।
তো’দের দিকে হাত পেতে আছে বলেই কি?
ঠেলে দাও ফুটপাতের ’পরে
ভেবে দেখ রক্ত কণিকা একজনার
ওরাও মানুষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন একটা বৃত্তাকার আলোর সৃষ্টির গভীরতা প্রতারণা দিয়ে চলে গেছ চলমানতায়। পিছিয়ে রেখ অনুসন্ধানে সাবলীল গতি শক্তি অচল-টলায়মান।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
নূরনবী সোহাগ সুন্দর এবং সাবলীল
ম নি র মো হা ম্ম দ শব্দের সুন্দর বুনন!অসাধারণ ভালো লাগলো, আমার কবিতায় আপনার মূল্যবান মন্তব্য ও ভোট আশা করছি!
মোঃ নুরেআলম সিদ্দিকী আসলে বাস্তব সমীকরণ। খুব ভালো লাগলো। অনেক শুভকামনা, ভোটট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।

২৮ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬