মা যে আমার স্নেহের আধার স্নেহময়ই তার মমতা অপার। সন্তান তার নাড়ী ছেড়া ধন, ভালবাসে তারে আত্মা সমান। বুকে আগলে রাখে মা তারে, শত বিপদে অকূল পাথারে। মা যায়না কভু সন্তান ছেড়ে, আসেও যদি মৃত্যু তেড়ে। নিঃস্বার্থভাবে ভালবাসে মা বিনিময়ে তার কিছু চাই না। মায়ের ভালবাসা তুলনাহীন শোধ হয়না কভু মায়ের ঋণ সন্তান মাকে কষ্ট দিলে, নিমিষে মা যায় যে ভুলে। মাগো তুমি আমায় ফেলে, যেওনা মা কভুও চলে। মমতার ঐ অসীম ক্ষমায় জড়িয়ে নিও বুকে আমায়। আমি যে তোমার অধম ছেলে, ঠাই দিও মা চরণ তলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান N/A
আমার দৃষ্টিতে মা সংখ্যার সেরা গল্প-কবিতা গুলি হলো (১) প্রথম : # সাত মা # লেখক : মামুন ম.আজিজ , (২) দ্বিতীয় : # ভিখারিনী মা # কবি : Oshamajik , (৩) তৃতীয় : # আমার ভালোবাসার ফুল মায়ের হাতে দেব # কবি : মোহাম্মদ অয়েজুল হক জীবন , (৪) চতুর্থ : # মা # কবি : Khondaker Nahid Hossain , (৫) পঞ্চম : # ২০০০০০০০৯৭ সালের মা # লেখক : মাহাতাব রশীদ (অতুল) , আমার দৃষ্টিতে বিজয়ীদের বলছি , " আপনারা গল্প-কবিতা থেকে বিজয়ী হবেন কিনা তা জানি না তবে , আমার অন্তর থেকে রইলো আপনাদের জন্য বিজয়ী শুভেচ্ছা , ধন্যবাদ সকলকে " ,,
বিপ্রদাস
বিপ্রদাস মামুন ম.আজিজ , প্রথমেই ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য, আসলে দ্বিতীয় লাইনে স্নেহময়ই হবেনা . হবে স্নেহময়ী তার মমতা অপার । এটা গল্প কবিতা ভুল করেছে .
মামুন ম. আজিজ
ছন্দ মেলানোর চেষ্টায় শব্দ আর বাক্য কিছূ দূর্বল হয়ে গেছে তথাপি কবিতায় অনুভুতি প্রগাঢ়, আসলে মা নিয়ে যা বলা হয় তাই সুন্দর তো ।
তবে শুরুতেই--স্নেহময়ই তার মমতা অপার।----এই বাক্য কেমন বোধগম্য হচ্ছে না...বারবার পড়ে দেখুন।
আপনার জন্য আগামি দিনের শুভ কামনা।
রওশন জাহান
আবেগ হীন একটি কবিতা l ছন্দ মিলেছে বলে সবাই বলছে কিন্তু আমার মনে হলনা.খুব বেশি সাধারণ কথা কবিতার মত লেখা হয়েছে. আপনার আগের লেখাও পড়েছি. সামনে আরো ভালো লিখবেন আশা করছি. শুভকামনা রইলো,
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।