জল ছল ছল নামে বাদল বর্ষা ঐ এলোরে। রাস্তা ঘাট আর পুকুর নালা পানিতে ভেসে গেলরে। গাঁয়ের পথে কাঁদা মাটি পথ চলা বিষম দায়। হাঁটু পানি হলেই পরে চলতে হয় ডিঙ্গি নায়। এরই মাঝে ছেলে মেয়েরা মাছ ধরায় মাতছে ঐ। টেংরা পুটি শিং মাগুর আর কানসায় চলা ধুর্ত কৈ। এত যে আনন্দ খুশী কৃষক তাতে মাতে না। বর্ষার তোড়ে ফসল ভাসে চোখে তার নামে কান্না
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির মুকুল
বলেছিলাম না মিজানুর নামের লোকেরা ভালো লেখে। এই তো প্রমাণ করে দিলেন। খুব সুন্দর তবে শেষের অন্ত্যমিলটা ততটা যুৎসই মনে হল না। অনেক অনেক শুভ কামনা রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।