গ্রামে আজ বৃস্টি এক মনরম দৃষ্টি। সেই ভগ্ন কুঁড়ে ঘরের জানালায় ছিটে আসে বৃস্টি অস্পষ্ট ছোঁয়া। আজ খুব বৃস্টি জল জমে গ্রামের খাল,বিল,নদী,নালায়। রাখাল বালক আসেনি ওই দুরের মাঠে কচি নরম ঘাসের তরে, সাথে নেই তার এক পাল গাভি। দেখা যায় গ্রামের এক কোনে পাখিরা বাসার ভেতরে ঠক ঠক করে কাঁপছে চাইছে যেনো প্রকৃতির কাছে বাঁচার আবরন। জড়ো বৃস্টিতে ভাসছে গ্রামের সুখ,দুঃখও, ভেসে যাচ্ছে দরিদ্র,ভোগ বিলাসিরাও। ভিজে গেছে ঐ ছেলেটার স্বপ্ন মুছে গেছে তার খেলার ঘরটা ও আজ সেখানে আশ্রয় করেছে বৃস্টি ফোঁটা গড়িছে এক বাসা। আজও ঐ ভিক্ষারি টি আসেনি এক মুঠো আহারের লাগি যেনো ভেসে গেছে সে অচিন আশায়। বৃস্টিতে ভিজিছে আজ গোটা গ্রাম বৃস্টি যেনো প্রকৃতি সাহিত করছে আলিঙ্গন, আর মাঝে মাঝে গুরু গুরু রব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।