হাঁড়ি

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

হেলেন
  • ৮৪
  • 0
  • ১৯৯
কোন কোন দিন বাস্তবতাকে পিছনে ফেলে
সামনে এগিয়ে যাই ঘুমের ঘোরে হারিয়ে
তখনো আমার দেহে যুদ্ধ হয়,
দেহ দেহকে পরাস্ত করে আমাকেই করে দুর্বল।
আমি ফিরে আসতে চাইনা বাস্তবে
অথচ কয়েক ঘণ্টা পর পর হাজির হই
ফিলিং ষ্টেশনে ডানাওয়ালা বলাকার মতো,
বড় বড় হা করে থাকে আমাকে শক্তি দিবে বলে।
কোন বাঁধা মানে না আজন্ম চির ক্ষুধার্ত এ পেট
তোমার ভালবাসা পেতে গিয়েই বুঝেছি
ভালবাসারও পেট আছে,শুধু প্রয়োজন খাদ্য।
আমি বাস্তবতায় ফিরে আসতে চাইনা
তবু মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায়
নিজেই হয়ে যাই বেহুশ
সব মনে হয় তুচ্ছ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হেলেন ম্যারিনা নাসরিন সীমা- আপু আপনাকে অনেক ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য করে আমাকে আরো ভালো লেখায় উৎসাহিত করার জন্য।
হেলেন আলপিন- অনেক ধন্যবাদ আপনাকে।
ম্যারিনা নাসরিন সীমা আসলেই ক্ষুধা বিশাল এক হাড়ী । চমৎকার কবিতা ।
আলপিন থিম তা খুব ভালো লাগছে. লেখ্নীয় ভালো হইছে.
হেলেন Shopnarani- ধন্যবাদ আপনাকে।
হেলেন amar ami - আপনার মন্তব্যে আমারও ভালো লাগছে, ধন্যবাদ।
হেলেন সুমন কান্তি দাস - অনেক ধন্যবাদ।
হেলেন Akther Hossain (আকাশ)- ধন্যবাদ আপনাকে।
F.I. JEWEL N/A # অনেক উঁচূ ভাবনার সুন্দর কবিতা ।।

১৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী