তুমি এসেছিলে চতুরঙ্গের প্রথম চালে.. না বুঝেই খেলতে গিয়ে জড়িয়ে গেলাম তোমার জালে! তুমি শুরুতেই বেছে নিয়েছিলে আঁধার কালো.. আমার জন্য তখন শুধু সাদাই বাকি ছিলো! তারপর সবকিছু ভূলে আমাদের চতুরঙ্গ খেলা.. দেখতে দেখতে চলে এলো বৈরিতার কালবেলা! শেষ চাল দিয়ে তুমি বললে কিস্তিমাত.. আমি কিছু বোঝার আগেই হেরে গেলাম অকস্মাত্! আমাদের ভালোবাসার খেলা শেষ সেই কবে.. এবার নাহয় বৈরিতার চতুরঙ্গ নতুন করে শুরু হবে! চার.. তিন.. দুই.. এক... খেলা শুরু করা যাক!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।