গরম ভাতের স্বপ্ন

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

মো. রেজাউল করিম
  • ৬৯
  • 0
  • ১৮০
সাইকেল রিকশার টুংটাং রিকশায় হুড তোলা
মিষ্টি আলাপ গলির মোড় টয়োটাটার হর্ণ
গালাগালি হইচই একেবেকে ভিড়ের মধ্যে পথ চলা
অজস্র পোস্টার মারা লাইটপোস্টের নিচে বসা
কানা ফকিরের ঘ্যানঘ্যানে টানা গান;
মানুষ যায় মানুষ যায় কেউ কেউ দিয়ে যায়
পাশে বসা ফকির ছেলেটার খালি গা
ইটের টুকরো দিয়ে অলস খেলা – ভর দুপুর
খেলা বাদ ক্ষুধার্ত ছেলেটা টাকা চায় – কানা
ফকির ধমক দেয়,সাথে দুটা টাকাও দেয়;
বিস্কুট একটা কিনে বাবার পাশে বসে
একটু একটু বিস্কুটটা চাটতে চাটতে
ঘুম ঘুম চোখে কানা ফকিরের ছেলেটা স্বপ্ন দেখে –
রাস্তার ওপাশের রুস্তম মিয়ার ভাতের
দোকানের মত তারও একদিন ভাতের
দোকান হবে – ভর দুপুরে মাছি তাড়াতে তাড়াতে
লবণ, কাঁচা মরিচ, আর ডাল দিয়ে
সেও একদিন ধোয়া ওঠা গরম ভাত খাবে…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম্যারিনা নাসরিন সীমা আপনার কবিতাটাতে অন্যরকম একটা ভালালাগার মত কিছু কথা রয়েছে । খুব ভাল লাগলো ।
Shahnaj Akter N/A oh my god ! Excellent thinking.........................
নিরব নিশাচর ...................... একটু অন্যরকম... সব মিলিয়ে ভালো লিখেছেন... গদ্য ও না আবার ছন্দ ও না... আমার শুভকামনা রইলো আপনার জন্য...
সূর্য N/A কবিতার ভিতরের গল্পটা খুবই করুণ। প্রকাশটা আরো জোরালো হতে পারতো। ভাল হয়েছে
হোসেন মোশাররফ `সেও একদিন ধোয়া ওঠা গরম ভাত খাবে ....' চমত্কার ...এমন সপ্ন যেন সফল হয় সবার... আর এই সপ্নের কথাটি তুলে আনার জন্য কবিকে সাধুবাদ জানাই...
ফয়সাল আহমেদ bipul এই কবিতার কানা ফকিরের ছেলে হতে আমার কোনো আফসোস নাই lভর দুপুরে মাছি তাড়াতে তাড়াতে লবণ, কাঁচা মরিচ, আর ডাল দিয়ে সেও(আমিও) একদিন ধোয়া ওঠা গরম ভাত খাবে(খেতে চাই)…
মো. রেজাউল করিম অনেক ধন্যবাদ,আনিসুর রহমান মানিক
F.I. JEWEL N/A # নিরাশাকে দুরে ঠেলে , আশার বাণী শুনিয়ে সুন্দর কবিতা ।।

১২ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী