প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নিষ্প্রাণ বাংলা
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
প্রদ্যোত
৫০
0
১৫৮
গাঁয়ের বধূঁ কলসি কাঁখে
যায়না নদীর ঘাটে,
রাখাল বাজাঁয়না বাঁশি
হিজল-তলীর মাঠে।
এখন আর গাঁঙের মাঝি
গায়না ভাঁটিয়ালী,
আলতা-ফিতায় আগের মতো
সাঁজেনা রাখালী।
জলসা-মুখর করে এখন
হয়না জারি-গান,
ও বাংলা-
হারাইছো তোমার প্রাণ।
নবান্নের আনন্দে এখন
মাতে না আর গ্রাম,
হাঁসন-লালন-সিরাজ সাঁই-এর
মুছেই গেছে নাম।
নকশী-কাথাঁর শিল্পীরা সব
হারিয়ে গেছে কবে!
তাঁতীর সূঁতোয় মসলিনেরই
বুনন্ কি আর হবে!
বিলীণ হয়ে গেছে কতো
হাজার ফুলের ঘ্রাণ,
ও বাংলা-
হারাইছো তোমার প্রাণ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৫০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
নিনা
সুন্দর হয়েছে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
ফাতেমা প্রমি N/A
ভালো লিখেছেন, প্রদ্যোত।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ নভেম্বর, ২০১১
হোসেন মোশাররফ
সত্য কথার সফল রুপায়ণ.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
অদিতি
সুন্দর চটুলতা ভরা কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
সোহেল মাহরুফ
ভাল লাগলো। শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
তানভীর আহমেদ
বাহ! দারুণ কবিতার ভেতর থেকেই মাঝে মাঝে গানের আবরণ। খুব সুন্দর। দৃষ্টি আকর্ষণ : বিলীণ=বিলীন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
রওশন জাহান
খুব সুন্দর কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
মামুন ম. আজিজ
ও বাংলা- হারাইছো তোমার প্রাণ। .....এই লাইনটির মাধ্যমে ক্ষয়িষ্ণু বাংলা রূপের একটা আবেদন প্রকাশ পেয়েছে বেশ। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
Mizan
বেশ লাগলো |
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ নভেম্বর, ২০১১
নিরব নিশাচর
অনেক দিন আবার কবিতা পড়তে বসলাম... আপনাকে দিয়েই শুরু... পুষিয়ে গেল দাদা... ভালো থাকবেন...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৫০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
৩১ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ৫৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী