আজ একটিই প্রশ্ন জাগে, সংশয় জাগে মনে এসেছিলে কি তবে এ জীবনে? নাকি শুধুই মিছে মায়ার হাসি! যা আজও ভালোবাসি। শঙ্কিত মনে আজও সন্দেহ থেকেই যায়... ঘোলাটে আঁধারের মতো জমাটবাধা ভারি মেঘ জড়ো হয় নিস্তব্ধ করে দেয় কোলাহলময় এ জগৎ! অতঃপর রিমঝিম বৃষ্টি ধুয়ে যায় যত ময়লা, ধুলিকণা তবু মোছে না বুকের ব্যথা তবু সংশয় থেকেই যায়... সে কি ভালোবাসা? নাকি মিছে মায়ার ছলনার জল!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আসলাম হোসেন
@ >>> শামীম আরা চৌধুরী >>> খুবই অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যর জন্য। ধন্যবাদ আপনাকে। অনেক দেরী হয়ে গেল আপনার মন্তব্যর উত্তর দিতে কারণ এথন আমি বাড়িতে আর এখানে নেটের অনেক সমস্যা।
আসলাম হোসেন
@ সূর্য >>> আপনার মত গুণি লেখক আমার কবিতায় মন্তব্য করবে তা ভাবতে পারিনি। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে বলে আমার মনে হয়। আশা করি আপনার গারুত্বপূর্ণ মতামত সব সময় আমার কবিতায় পাব। তাছাড়া আপনার ভাল মানের লেখক আর আপনাদের মন্তব্য থেকে সব সময় কিছু শেখার থাকে। ধন্যবাদ.। শুভকামনায়
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।