বৃষ্টি এলো

বর্ষা (আগষ্ট ২০১১)

জুবায়ের মোকাররম
  • ১৮
  • 0
  • ২০৭
বৃষ্টি এলো সেই
আমার আকাশজুড়ে
থৈ জলে উৎসব- সব
আমাদের বাইলেনে।

ঠিকানা ভিজেছে
জানালার বীথিতে
আমার আকাশ রোশনাই রোশনাই
রাএীতে রাএীতে,

খাঁজকাটা
কাচকাটা পরী
নেমেছে নেমেছে দেখ-
আধভিজে কুর্তায়... পোড়ামাটির গয়নায়
বিভায় বিভায়...

এমনি করেই
আজকাল ঘুম আসেনা প্রায়ই
নির্ঘুম রাএীতে-
নিঃশব্দে ক্ষয়ে ক্ষয়ে যাই।

ক্ষইতে ক্ষইতে আমি ঠিক
বালি হবো
মাটি হবো- প্রকান্ত উদ্ভিদের বীজ বুকে নিয়ে
শতাব্দি শতাব্দি নির্জনে,

আবার বৃষ্টি এলো
আমার আকাশ জুড়ে
আমি ঠিক ফিরবো বাড়ি
আমার পরীনামা বাইলেনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুবায়ের মোকাররম সবার কমেন্টস পরে সত্যি অনেক ভালো লাগছে....আপনাদের উপদেশ এবং পরামর্শ শুনে সামনে আরো ভালো কবিতা লিখতে পারব...সব ক ধন্যবাদ.
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১১
ফয়সাল আহমেদ bipul ভালো l অর্থ বহ লাগেনি l অনেক জায়গায় l
Akther Hossain (আকাশ) ভালো লাগলো, তবে আরো ভালো করতে হবে !
খোরশেদুল আলম আবার বৃষ্টি এলো/আমার আকাশ জুড়ে/আমি ঠিক ফিরবো বাড়ি/আমার পরীনামা বাইলেনে।// ভালো লাগলো।
নিরব নিশাচর .............. ভালো না লেগে কি উপায় আছে ?? তবে আরো ভালো চাই..
সূর্য N/A অনেক গতিময় একটি কবিতা, ভাল লাগার মতই। তবে কিছু শব্দসাজানো আর বানান ভুল এড়াতে হবে। ভাবনাটা বেশ ভাল লেগেছে।
তৌহিদ উল্লাহ শাকিল N/A এমনি করেই আজকাল ঘুম আসেনা প্রায়ই নির্ঘুম রাএীতে- নিঃশব্দে ক্ষয়ে ক্ষয়ে যাই। // ঠিক আমার মত । বানানের দিকে খেয়াল রাখবেন । আরো গভিরতা দরকার । আশা করি আগামিতে ভাল কবিতা পাব।
তানভীর আহমেদ উদ্ভট বানানের ব্যবহার রয়েছে। পন্ডিত মাহি ভাইয়ের সাথে একমত।
বিন আরফান. N/A বাহ এত সুন্দর করে বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন প্রথমে সেই জন্য ধন্যবাদ. চমত্কার লিখেছেন. আমার নিকট অসাধারণ মনে হলে কি করব তাই থাক বলবনা. শুভ কামনা রইল.
পন্ডিত মাহী আমরা অপেক্ষায় রইলাম

০৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী