বৃষ্টি আসবে বলে...

বর্ষা (আগষ্ট ২০১১)

bhukonna
  • ১৫
  • 0
  • ১৬৬
আজ তৃষ্ণা ছিলো...
অল্প একটু বৃষ্টির;
শুধু ঝম্ ঝম্ শব্দ শুনব বলে...
শুধু দুহাতে একফোঁটা শীতল জল স্পর্শ করব বলে...

আজ উদাশীনতা ছিলো...
দিশেহারা অবাধ্য দামাল হাওয়ার মতো...
আকাশের এ প্রান্ত থেকে-ওপ্রান্তে...ঊড়ে বেড়ানো মেঘের মতো!
শুধু--ভাবনাগুলো গন্তব্য খুঁজে পাবে বলে!

আজ ভীষণ অভিমান ছিলো...
না বলা কথার কষ্টের মতো !
অধীর প্রতিক্ষার অসমাপ্তির মতো !
বুকের মধ্যকার শূণ্যতার হাহাকারের মতো !
অনিশ্চিত ভবিষ্যতের অতৃপ্ত কৌতুহলের কষ্টের মতো !
ধীরে ধীরে জমে জমে... ঘন কালো হয় যেমন মেঘ!
শুধু একটু বৃষ্টি নামবে বলে!!


আজ মনে সংশয় ছিলো...
অস্থির...উন্মাদ ধ্বংশলীলার মতো!
অবিশ্বাসী মনের সন্দেহের মতো!
হারিয়ে ফেলার ভয়ের মতো !
দ্দ্বিধার মধ্যকার যন্ত্রনার মতো !
ঘুমের মধ্যেও টের পাওয়া ক্লান্তির মতো !
ভীষণ কষ্টের স্মৃতি ভুলতে না পারার ব্যাথার মতো !

তবুও...
আজ় ঊড়েছে মন ...
সারাদিন...মেঘের সাথে...
তোমার পাহারায়!
আকাশের সব রঙ চুরি করবে বলে...
অভিমানের গুমোট উষ্ণতায় একটু শীতল হাওয়ায় ভাসবে বলে...

অতঃপর--
আজ বৃষ্টি ঝরলো...অঝোরে !
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে !
শীতল আবাহনে মন মাতিয়ে দিয়ে !
চোখের লোনা জলে, সব অভিমান ধুয়ে দিয়ে !

আমি শুধু হাজার মাইলের ওপাড়ের পৃথিবী থেকে
আমার দুই হাত শূণ্যতায় বাড়িয়ে দিলাম!
বৃষ্টির জল স্পর্শ করলাম...
তোমায় স্পর্শ করার অপরাধ কারাগার থেকে!
তু্মিও হয়তঃ না বুঝেই---!!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কবিতা ভালো লাগলো। সামনে কবির আরো কবিতা পাব এই কামনায় থাকলাম। ও কবিকে এ ভুবনে স্বাগতম।
তানভীর আহমেদ গতিময় পঙক্তি ও শব্দের ব্যবহার অসাধারণ লাগল। ভাবে ও লেখায় দখলদারিত্ব রয়েছে কবির। আমার কাছে খুব ভালো লাগল। যদিও আরো ভালো কিছু এরপরের বার আশা করব। বানানে আরোও অধিকতর সতর্কতা বাঞ্ছনীয়। কিছু তুলে দিলাম : দুহাতে=দু’হাতে, উদাশীনতা=উদাসীনতা, ঊড়ে=উড়ে, প্রতিক্ষার=প্রতীক্ষার, কৌতুহলের=কৌতূহলের, ধ্বংশলীলা=ধ্বংসলীলা, শূণ্যতায়=শূন্যতায়, হয়তঃ=হয়ত।
মামুন ম. আজিজ গভীরতা নেই কিন্তু প্রাণ চঞ্চলতা আছে।
সেলিনা ইসলাম N/A উভাবনীয় সুন্দর একটা কবিতা সেই তুলনায় পাঠক নেই বললেই চলে আর আপনার উপস্থিতি সেতো দেখতেই পাচ্ছি ।এত সুন্দর একটা কবিতাকে এমন করে অবহেলিত করলেন? ভাল আছেন আশা করি । শুভ কামনা ও শুভেচ্ছা
প্রজাপতি মন প্রিয়তে নিয়ে নিলাম .......
প্রজাপতি মন অনেক অনেক সুন্দর! শুভকামনা রইলো.
মিজানুর রহমান রানা তবুও... আজ় ঊড়েছে মন ... সারাদিন...মেঘের সাথে... তোমার পাহারায়!--------শুভকামনা
সূর্য N/A বেশ সুন্দর লিখেছ, অন্তমিলে আর একটু সময় দিয়ে বৈচিত্র আনার দরকার ছিল।

০৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী