ঝুপঝাপ বৃষ্টি মাঝেমাঝে, মাঝেমাঝে রোদের ঝিলিক, কাল মেঘের আনাগোনায় কখনো আঁধার হয়ে আসে চারিদিক। দুলে ওঠে শ্যাঁতশ্যাঁতে মন জানালার ফাঁকে রেখে চোখ, শ্রাবণ ভিজিয়েছে মনটাকে এবার তবে এটা সতেজ হোক। বেদনার ছাপ লাগা গাছগুলো থেকে থেকে কেঁপে ওঠে কেঁদে তাদের ভিজিয়ে দেয় মাঝে মাঝে বৃষ্টির ফোটা এসে দল বেধে। ভিজে গেছে মনটাযে, তাই এটা অকারণে হয়েছে উদাশ সব কিছু ভেবে ভেবে, নিজেকে, তোমাকে আর তার চারপাশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ
স্টার্টিং আর ফিনিশিং অসাধারণ লাগল। এমন পরিবেশনা দক্ষতার পরিচয় স্পষ্ট করে তোলে। কেনই বা করবে না। ইতিমধ্যে দু’দুটি কাল শেষ করে ফেলেছেন। এখন তিন নম্বর কালটি বর্তমান। তাই আপনি পারবেন না তো কে পারবে! দৃষ্টি আকর্ষণ : মনটাযে=মনটা যে, উদাশ=উদাস।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।