প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অবাধ্য ছেলেবেলা
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
Sourav Islam
৩২
0
১২
ভোর বেলাতে মা ডেকে কয়-
"ওঠরে খোকা ওঠ"
আমি বলি- "ঘুমাই না মা
ইশকুলেতে আজ যাব না"
রেগে মা আসলে তেড়ে
দিতাম আমি ছুট্ ।
ইশকুলেতে শিক্ষক মশায় বলে-
"তোর কানটা দেবো মলে
বুঝলি না, পড়ালেখা কত দামি
পড়া শিখে আসবি, না হয়
তোর দুটো কানই ছিঁড়ে নেব আমি"
দুপুর বেলা ছুটে এসে
ক্ষুধার্ত পেট নিয়ে
একটুকুন ভাত খেয়েই
থাকতো না মন ঘরে
ভর দুপুরেই ছুটে যেতাম
পুবের মাঠের পরে ।
পাশের গ্রামের ঠাকুর বাড়ি
যখন সন্ধ্যা বেলা
আসত যাত্রা বালা ।
ছুটে যেতাম ফেলে রেখেই
পাতা পাতা খেলা ।
রাত্রি বেলা চুপি চুপি
ফিরে যেতাম বাড়ি
মায়ের হাজার খানেক ঝাড়ি ।
আর হাতে পড়লে বাবার
চিকন বেতের কয়েকটি ঘা
কপালে জুটতো আমার ।
কেঁদে কেটে না খেয়েই
ঘুমিয়ে পড়তাম কতো ।
আজো ঘুমের ঘোরে দৃশ্যগুলো
স্বপ্নে দেখি শত ।।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
এটাকে গল্পের আকারে লিখলে কিন্তু আরো ভালো হত.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
মামুন ম. আজিজ
আশা করছি সামনে আরও ভালো কবিতা পাব।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
ওবাইদুল হক
স্কুল ফাকিঁ দিলে কত যে কঠিন জীবন সেটা কম` জীবনে এসে বুঝেত পারবে । সেটা সবার বেলায় হবে । আশা করি ভাল লিখেছেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ নভেম্বর, ২০১১
ওবাইদুল হক
কেঁদে কেটে না খেয়েই ঘুমিয়ে পড়তাম কতো । আজো ঘুমের ঘোরে দৃশ্যগুলো স্বপ্নে দেখি শত ।। অতি ভাল লাগল । আশা করি সামনে আরো ভাল লিখবে । শুভকামনা কবি ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
সেলিনা ইসলাম N/A
স্মৃতি জীবন পায় বলেই হয়ত সবকিছু এত সুন্দর লাগে ! ভাল লাগল শুভকামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
শেখ একেএম জাকারিয়া
ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ নভেম্বর, ২০১১
মিজানুর রহমান রানা
দুপুর বেলা ছুটে এসে ক্ষুধার্ত পেট নিয়ে একটুকুন ভাত খেয়েই থাকতো না মন ঘরে ভর দুপুরেই ছুটে যেতাম পুবের মাঠের পরে ।-----------------------ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ নভেম্বর, ২০১১
তৌহিদ উল্লাহ শাকিল N/A
ভাল লেগেছে । নিয়মিত লিখতে থাকুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ নভেম্বর, ২০১১
ঝরা
সুন্দর চড়া
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৩২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
৩০ জুন - ২০১১
গল্প/কবিতা: ৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী