প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
গ্রাম আমার জননী স্বরুপ
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
দুষ্ট মন
৩৮
0
১১২
আহা মরি মরি রুপে মা তোমার সিক্ত নীলাম্বরী
সবুজ শাড়ীতে মমতায় ভরা অনিন্দ্য এক পরী।
মাঠে মাঠে ভরা ফসলের হাসি বাতাসের মৃদু দোল
নবীন ফসলে উঠছে হেসে আঙ্গিনা উঠোন কোল।
শিমুলের ডালে রাঙ্গা বউ যেন ফাগুনের আহবানে
নানান ফুলের সুঘ্রান ভাসে কোকিলের কুহুতানে।
গ্রীষ্মে কত ফলের পশরা রসনায় মধুমাস
আম কাঠাল আর লিচুর স্বাদে মিটাতে মনের আশ।
বর্ষা এলে পাতার আড়ে কদম ফুলের মেলা
বৃষ্টি ধারার আল্পনাতে খেলে লুকোচুরি খেলা।
ধানের শীষে উড়ছে ফড়িং দূরে দোয়েলের শীস
ষোড়শীর দল মিছে ছুটে যায়,যদি ধরা যেত ইস্!
ঝিলের জলে শাপলা শালু তুলে কিশোরের দল
ডুব সাতারের দুষ্টমিতে মেতে রয় অবিরল।
নদীর বাঁকে কাশের দলে সফেদ মাদকতা
রুপালী চাঁদের আলোয় মেতে কত যে রসিকতা!
কাত্তিক মাসে প্রতি ঘরে ঘরে আসে নবান্ন ধুম
শীতের মাসি শীতল ছোঁয়ায় যায় পাড়িয়ে ঘুম।
এ গ্রাম আমার জননী স্বরুপ স্নেহ মমতায় ভরা
কি যে অপরূপ আপন গরবে মায়াবী মনোহরা।
এই গাঁয়েতে জন্ম আমার বার বার ফিরে আসি
যেখানেই যায় যত দূরে থাকি গভীর ভালবাসি।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
অজয়
অনেক অনেক ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
প্রতিটি লাইন ভালো লাগার মত. খুব খুব ভালো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
jesminkabir
আপনার কবিতা পড়ে সেই হারানো দিনে ফিরে গেলাম .শৈশবকে মনে পড়ে গেল . খুব ভালো লেগেছে .আরো ভালো লেখা প্রতাশা করি .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
জান্নাত মিনু
ধানের শীষে উড়ছে ফড়িং দূরে দোয়েলের শীস ষোড়শীর দল মিছে ছুটে যায়,যদি ধরা যেত ইস্! হুম অপূর্ব !দারুন ভালো লেগেছে .শুভো কামনা রইলো .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
হোসেন মোশাররফ
`দুষ্ট মন' মনের দিক থেকে যতোই দুষ্ট হোক না কেন, কবিতা ভাল লাগল ষোল আনা ......
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
মামুন ম. আজিজ
তোমার মান আরও বাড়বে পড়ে সে বিশ্বসা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
Shahnaj Akter N/A
তাল ,, লয়,, সুর ,,সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগলো আমার কাছে.|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ নভেম্বর, ২০১১
faisal
ভালো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ নভেম্বর, ২০১১
ওবাইদুল হক
মনের কাছে কি করে বলি মন যে কত উতালা । আমি থাকি তার মাঝে অতচ সে ভাবে একলা । অসাধারন ভাবনা । ভাল লাগল ্ শুভকামনা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
ম্যারিনা নাসরিন সীমা
আপনার লেখা সবসময় ভাল হয় । লেখাটাও হৃদয়কে নাড়া দিয়ে গেল । শুভকামনা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৩৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৪ জুন - ২০১১
গল্প/কবিতা: ১৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী