আষাঢ় শ্রাবন দিনে ঝিরিঝিরি সমীরনে বৃষটির সাথে যেন দোস্তি, একটানা নামে ঢল পথে কাদা অবিরল মনে নাই এতটুকু সস্তি। বন্যার ভয়াল ত্রাসে জান মাল কত ভাসে বেড়ে যায় দুরভোগ যাতনা, মহামারী করে গ্রাস নিয়তীর উপহাস ভেঙ্গে যায় সপ্নের ঠিকানা। আষাঢ় শ্রাবন আসে প্রকৃতিকে ভালবেসে সুখের ও প্রশান্তির মহড়ায়, ক্ষণ যায় অতঃপর সাজানো এ খেলাঘর গড়ে উঠে নব দিন পূণরায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।