পুনর্জন্ম

নতুন (এপ্রিল ২০১২)

নিলাঞ্জনা নীল
  • ৩০
  • ২০০
একটু একটু করে জন্ম নিচ্ছে আবেগ
কুঁড়ি থেকে যেভাবে ফুল ফোটে সেভাবে
আমার আবেগী হবার কথা ছিলনা
অনুভবে এভাবে কাঁপন ছিলনা
এতটা দিশেহারা ছিলাম না কোনদিন
হঠাত ঝড়ের মত এসেছিল সে,
ভেতরের কাঠিন্য ভেঙ্গে আমায় চিনিয়েছিল
হয়ত অঙ্কুরেই ঝরে যেত আমার অনুভুতি
কোনো এক অমোঘ আকর্ষণ তার মাঝে
আমাকে ভালবাসতে শিখিয়েছিল
আমি নিজেকে আবিষ্কার করেছিলাম নতুনরূপে
সে ফিরে গেছে তাঁর নিজস্ব ভুবনে
আমি হারিয়ে গেছি অন্য ভুবনে
যেখানে ভালবাসা আর অপূর্ণতা একাকার
আমি অবাক চেয়ে রই নতুন আমির দিকে
আমার পুনর্জন্ম হলো পরম মমতায় নিবিড় ভালবাসায়
,
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # ভাবের বিকাশমান ধারায় অনেক সুন্দর কবিতা । ভালবাসা আর বিশ্বাসের পুনর্জন্ম চলতে না থাকলে বিশ্ব গতিময় হতো না ।
বিষণ্ন সুমন প্রথম প্রেমের অবাক অনুভুতির স্বার্থক রুপায়ন - ভালবাসার উন্মীলন , দারুন কবিতা ।
মামুন ম. আজিজ তোমার হাত পেকে গেছে
Shahnaj Akter N/A খুব সুন্দর হয়েছে nil ...........
পন্ডিত মাহী এইবার আর ঝাড়ি দিলাম না। চমৎকার লিখেছো পাগলী...
হা হা! ধন্যবাদ পণ্ডিতমশায়!:P
তৌহিদ উল্লাহ শাকিল N/A valobasa ek notun sottar jonmo dey.ekotha besh sundor vabe tule dhorechen aponar lekhay.sundor kobita
শেখ একেএম জাকারিয়া সহজ, সরল ভাষায় সুন্দর কবিতা।শুভকামনা নীল।
মোহন চৌধুরী আমি হারিয়ে গেছি অন্য ভুবনে .........ভালো হয়েছে

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী