আগুন রঙ্গা মিছিল

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

নিলাঞ্জনা নীল
  • ৫০
  • ১৬৪
সেদিন ও ফাল্গুনের এক দিন ছিল
কোকিলের কুহুতানে মুখরিত ছিল চারপাশ
কৃষ্ণচূড়া আগুন রঙে রাঙিয়েছিল নিজেকে
সবকিছু ছিল বড় মোহময়

শুধু ফাগুন ছিলনা মানুষের অন্তরে
সেদিন হৃদয়ে জ্বলেছিল দ্রোহের আগুন
মায়ের ভাষা মুখের ভাষা রক্ষার দাবিতে
রাজপথ প্রকম্পিত করেছিল বজ্রমিছিল

ফেটে পরেছিল ক্ষুব্ধ জনতা
রাজপথ রঞ্জিত হয়েছিল ভায়ের রক্তে
তবু রুখতে পারেনি ব্যর্থ শত্রুরা
আজও অমলিন সেই জ্বালাময়ী দিন
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন আমি একখান সুন্দর কমেন্ট দিয়েছিলাম একটু আগে। কই গেল সেটি।
কি জানি! আবার দাও... সমস্যা নেই...... গোলাপ বাবু..
সেলিনা ইসলাম N/A " আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি /তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি "-শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর
বাহ! দারুন! ধন্যবাদ আপু.......:)
আমার না এটা বুড়ো দাদুর গানের কলি >:P
জানি আপু... কিন্তু আপনি কমেন্ট দিয়েছেন তাই বললাম.....
মামুন ম. আজিজ বিচারক মনি হায়দার বলেছেন,এখানের কবিদের কবইতায় আধুনিকতা নেই। আরেকটু আধুনিকা এই কবিতায় আমিও আশা করলাম। এমনতে ভাল হয়েছে।
চেষ্টা করব ভাইয়া ধন্যবাদ...
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন . . . . . . . . . . চমৎকার। খুব ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
সুলতানা জাফরিন পিংকি শুধু ফাগুন ছিলনা মানুষের অন্তরে......অনেক ভালো লাগলো।
ধন্যবাদ পিঙ্কি ধন্যবাদ পিঙ্কি
সূর্য N/A কবিতাটা আগেই পড়েছিলাম। মন্তব্য করা হয়নি। কবিতা অনেক ভাল হয়েছে।
ওয়াছিম তাহার চরনে আমি লুটাই, সে এসে ছিলো বলে আজ আমি তাকে ভাই বলে ডাকি........... আজ এই দিনে আমি তাহাকেই বার বার খুজে পাই...................... ভালো লেগেছে আপনার কবিতা।
জালাল উদ্দিন মুহম্মদ শুধু ফাগুন ছিলনা মানুষের অন্তরে / সেদিন হৃদয়ে জ্বলেছিল দ্রোহের আগুন // ----------অনেক পরিচ্ছন্ন কথামালা। ভালো লাগলো । অভিনন্দন কবি।

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬