বন্ধু বিহীন

বন্ধু (জুলাই ২০১১)

asraful
  • ১৮
  • 0
  • ১৩৪
মাঝে মাঝে
পৃথিবীর সব কিছৃ এক হয়ে যায়,
বন্ধু বিহীন আমার সময়
দ্রুত বদলে যায় ।
সকালের সূর্য না উঠতে
নেমে আসে সন্ধ্যা।
গ্রীষ্মের কাঠফাটা দুপুর হয়ে যায়
কুয়াশায় ঢেকে যাওয়া অমাবস্যার রাত।
রাত গুলো মনে হয়
দুষ্ট চক্রে গ্রাস হয়ে যাওয়া
সূর্য হীন বিবর্ণ সময়।
তখন এখানে নিজেকে আবিষ্কার করি
বন্ধুহীন এক জড় বস্তু ,
শুধুই জড় বস্তু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন ভালো লাগলো ভাইয়া। খুব ভালো।
মিজানুর রহমান রানা দুষ্ট চক্রে গ্রাস হয়ে যাওয়া সূর্য হীন বিবর্ণ সময়। তখন এখানে নিজেকে আবিষ্কার করি------------শুভকামনা রইলো .
সূর্য N/A ভাল হয়েছে, তবে [[কুয়াশায় ঢেকে যাওয়া অমাবস্যার রাত।>> "কুয়াশা ঢাকা অমাবশ্যা রাত" হলে কাব্যিকতা ভাল আসে।]] উপমা ব্যবহারে আর একটু যত্ন দরকার ছিল।
নিরব নিশাচর .................... বেশ লাগলো মশাই... ৩/৫... তবে সামনে আরো ভালো আশা করে রাখলাম...
AMINA সমৃদ্ধ উপলব্ধির সুন্দর প্রকাশ হয়েছে। শুভ কামনা ।
প্রজাপতি মন রাত গুলো মনে হয় দুষ্ট চক্রে গ্রাস হয়ে যাওয়া সূর্য হীন বিবর্ণ সময়। তখন এখানে নিজেকে আবিষ্কার করি বন্ধুহীন এক জড় বস্তু , শুধুই জড় বস্তু। বন্ধুহীন জীবন আসলেই জড় বস্তু.
Nasir Uddin N/A খুব ভালো লাগলো।
বিন আরফান. N/A শব্দ চয়ন দারুন. তবে অলস. নয়তো এই শব্দ ব্যবহারে অসাধারণ কবিতা লিখতে পারতেন, তা আমি ধারণা করছি. আশা করি নিরাশ করবেন না. শুভ কামনা রইল.
M.A.HALIM ভালো লাগলো। শুভ কামনা রইলো।

২৬ মে - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬