তোমার যখন হয় না সময় একটু আমায় ভাবার, আমি তখন তোমায় ভেবে দিনটা করি পার। তুমি যখন ঘুমেই বিভোর স্বপ্ন পারের দেশে, আমি তখন রাত্রি জাগি তোমায় ভালোবেসে। বোশেখ মাসে রোদে পুড়ি- আষাঢ় মাসে ভিঁজি; এই শহরের পথে ঘাটে বন্ধু তোমায় খুঁজি। ফাগুন মাসে আগুন যখন মনে এবং বনে; তখন এ মন পুড়ছে তুমুল অতৃপ্ত দহনে। শীতের রাতে কুয়াশাতে দু'হাত পেতে রই, অন্ধকারে তাকিয়ে ভাবি তোমায় পাবো কই? তোমার জন্য মরে বাঁচি- বেঁচে ও মরে রই; আমায় ছেড়ে বন্ধু তুমি হারিয়ে গেলে কই?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোহেল মাহরুফ
হারিয়ে তোমাকে খুঁজি ওগো আমার দিনের বেলার তারা। হাঃ হাঃ হাঃ.. আসলে জীবন তো খোঁজাখুঁজির ভেতরেই চলে যায়। কখনও সুখ, কখনও স্বপ্ন, কখনও বন্ধু ভালোবাসা। ধন্যবাদ সাইফুল্লাহ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সাইফুল্লাহ্
ভাইয়া সে হারিয়ে যায় নাই। সে তো আপনার মনেই আছে! চোখ বন্ধ করেন দেখবেন সামনে দাড়িয়ে আছে (একটু মজা করলাম)। খুব ভালো লাগলো। শুভ কামনা আপনার জন্য।
খন্দকার নাহিদ হোসেন
কবিতা ভালো লাগলো। তবে চাইলেই আপনি হয়তো বোধের বৈচিত্র্ আনতে পারতেন। সবাই একই বিষয়ে লেখে তো আলাদা হতে হলে.................. কথাগুলো বললাম কারণ আপনি ভালো লেখেন।
প্রজাপতি মন
তোমার যখন হয় না সময় একটু আমায় ভাবার,
আমি তখন তোমায় ভেবে দিনটা করি পার।
তুমি যখন ঘুমেই বিভোর স্বপ্ন পারের দেশে,
আমি তখন রাত্রি জাগি তোমায় ভালোবেসে।
বোশেখ মাসে রোদে পুড়ি-
আষাঢ় মাসে ভিঁজি;
এই শহরের পথে ঘাটে
বন্ধু তোমায় খুঁজি।
অনেক সুন্দর!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।