সাঁঝবেলা এসে করছে আঘাত জীবনের দুয়ারেতে, সাঁঝবেলা এসে ভরবে জীবন ঘন কালো আঁধারেতে। সাঁঝবেলা বলে,“মোরে বাঁধো আজ বাহুডোরে।” এ বেলাতে এসে মনে পড়িতেছে জীবনের যত পাপ, দুয়ারে দাঁড়ায়ে সকলে আমারে দিচ্ছে যে অভিশাপ। “পাপী শোন আর তোর কখনো হবে না ভোর।” হুংকারে তারা অট্টহাসিতে ফেটে পড়ে আজ হায়, তাদের হাসিতে মোর সে গরব ধুলায় লুটায়ে যায়। অসহায় আমি,জিতে গেছ তুমি খেল সে মরনখেলা, নির্বল আমি,দিয়ে দেব সবই নিয়ে যাও সাঁঝবেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।