শুনতে ভাল লাগে আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জীব । কিন্তু তাই বলে দুনিয়াতে তাদের অবস্হান আজ কোথায় ? শহরের গলিতে,রাস্তার পাশে পাশে, নাকি ব্রিজ এর নিচে, হয়তোবা কোন রেলওয়ে,বাসষ্টেশনে, ক্ষুদার জ্বালা নিয়ে মানবের বসবাস। এই হল আল্লাহর আশরাফুল মাখলুকাত ? না কখনো মানতে পারবো না, খোদার সৃষ্টির মাঝে ভুল আছে, ভুল আছে মানব জীবনের কর্মের মধ্যে। আমরা কখনো দুঃখকে আপন করতে চাইনা, সুখ নামে পাখিকে খুজি বেশি । কিন্তু দুঃখ ও কষ্টের মাঝে সুখ নিহিত, রাতের অন্ধকার পার হলে যেমন আলোকিত দিন আসে, তেমনি দুঃখের পরে ও সুখ আসে । কারণ ত্যাগই আল্লাহর প্রকৃত সুখ , তাই অসহায় এর দুঃখের জীবনে , পৃথিবীতে ত্যাগের বিনিময়ে সুখ পাওয়া যায় । তাই মানব জাতির কাছে , দুঃখ ও কষ্ট হল আল্লাহর শ্রেষ্ঠ জীবন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
প্রথমে শুরুতে "আমরা" আবার দুলাইন পরেই "তাদের" এবং "খোদার সৃষ্টির মাঝে ভুল আছে", এগুলো উপস্থাপনাগত ভুল। কথাগুলো বেশ সত্যি হলেও কবিতায় আরো মনযোগ দরকার ছিল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।