পাজির পা-ঝাড়া

ঈদ (আগষ্ট ২০১৩)

হোসেন মোশাররফ
  • ২
  • 0
  • ৫০৬
ছিঁড়লে দড়ি কষ্ট পাবি
শক্ত করে ধর
নইলে ছেড়ে যেথাই খুশি
ধপাস করে পড়।
দেখিস আবার না ছুটে যায়
মুণ্ড কিংবা ধড়
কী করা যায় মারলে কেউবা
কষে গালে চড়।
আটকে গিয়ে পড়লি ধরা
এখান থেকে সর
ভাল কথায় কান না দিলে
মুণ্ডু কেটে মর।
বলছি আমি সত্যি কথা
আমি কী তোর পর?
লাফাস শুধু বুঝিস কচু
বেশ-তো স্বার্থপর।
যাচ্ছি এবার, থাকিস একা
নাই কী তোর ভয়-ডর?
এমনি কী আর সবাই বলে
পাজির পা- বানর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জায়েদ রশীদ সত্যিই মজার ছড়াকার আপনি। ঈদ সংশ্লিষ্ট হলে আরও ভাল লাগত।

২৫ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“আগষ্ট ২০১৩” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী