আজ স্তব্ধ জবুথুবু মোঘল কামান বিবি মরিয়ম দীপ্ত ক্ষিপ্র ইতিহাস বুকে নিয়ে সুপ্ত নিঃস্ব, অরক্ষিত।
বিক্ষুব্ধ ঊণসত্তুরে বেগম মতিয়া দিয়েছে গরম বক্তৃতা যেখানে চড়ে। আজকে মৌনী সে বিবি মরিয়ম। খসে নেয় ভাঙ্গারিরা লোহার শরীর; পাই যে শরম। এভাবে হারাবে শেষে লজ্জার পোশাক! সে ভয়ে যে ভীত।
আজ স্তদ্ধ জবুথুবু দুর্ধর্ষ কামান বিবি মরিয়ম বুকে নিয়ে ইতিহাস সুপ্ত স্তদ্ধ নিঃস্ব গুপ্ত অরক্ষিত।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
একমাত্র আপনিই এখানে একটা মাত্র রূপে কবিতা লিখে যাচ্ছেন। কবিতা ভাল লেগেছে বেশ। তবে আগের মতো আবারো চাইছি, অন্য অলংকরণে কিছু কবিতা যাতে পড়তে পারি।
তানভীর আহমেদ
সাংঘাতিক কবিতা। দেশপ্রেমের অমিয় সুধা তো রয়েছে। তবে জীবন্ত রাজনৈতিক চরিত্র এভাবে তুলে ধরা ঠিক কিনা বলতে পারব না। আমার মন সায় দেয় না। তবে আপনার অবশ্যই স্বাধীনতা আছে লেখার। শুভকামনা দাদা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।