বন্দি স্বাধীনতা

ত্যাগ (মার্চ ২০১৬)

এ এইচ ইকবাল আহমেদ
  • ৯৩
বৃক্ষ কভূ বীজ ছাড়ে দুরন্ত বাতাসে
নারকেল সাঁতারায় নদীতে সাগরে
পাখিরা ডানার ভরে দূরে যায় সরে
সুতা ছেঁড়া ঘুড়ি ওড়ে অসীম আকাশে।

মানুষ অগাধ সীমা টেনে আনে কাছে
বড় হয়ে ছোটমনি নারী হলে পরে
বন্ধী হয় স্বাধীনতা শ্বাপদী নখড়ে
স্বাধীন আয়লানের দেহ জলে ভাসে।

অথচ সৃষ্টির সেরা মানুষেরা মরে
সর্বসেরা মারণাস্ত্রে স্বাধীনতা পেতে
যে চাষি হাল চষে ফসলের ক্ষেতে
তার ধন চলে যায় মহাজনি ঘরে।

এই যে সুনীল গ্রহ এর স্বাধীনতা
মুষ্টিমেয় ধরে রাখে সমস্ত ক্ষমতা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুন ভালোলাগা ও শুভ কামনা।
ফয়েজ উল্লাহ রবি দারুণ! শুভেচ্ছা রইল।
মিলন বনিক দাদা...ভালো লাগলো...

২৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী