স্মৃতি খুব দিচ্ছে ধোঁকা কী যেন নাম? রানু দাশ? কেরোসিন ঢেলে সারা শরীরে আগুনে পুড়ে হল মৃত লাশ!
কে জানে কোন দুঃখে মাত্র বয়স হয়েছে ষোল কার কাছে প্রতারিত হয়ে জীবনটাকে এমন মরণ বানালো?
ভিড়ের মাঝে এক কোণে দাঁড়িয়ে শুনি কতশত আহা-উহু বদনাম শুধু বুঝে গেছি হারিয়ে গেছে এক কিশোরী,রানু দাশ যার নাম! .......................................... ..........................................
তিরিশ বছর পর........... হাসপাতালের বার্ন ইউনিটে দেখি মরণ যন্ত্রণায় ফেলছে শেষ নিঃশ্বাস কেরোসিন আগুনে নয়,এসিডে ঝলসানো সেই একই কিশোরী মুখ-রানু দাশ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা
কে জানে কোন দুঃখে
মাত্র বয়স হয়েছে ষোল
কার কাছে প্রতারিত হয়ে
জীবনটাকে এমন মরণ বানালো?----------------এইতো জীবন। জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের অন্য রূপ। ধন্যবাদ কবিকে নিখুঁতভাবে সম-সাময়িক ঘটনাবলীকে কবিতার উপজীব্য হিসেবে বেছে নেয়ার জন্যে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।