আজ এ প্রভাতে রবি আভাতে আঁখি দু’টি মোর লজ্জা ভুলিয়া দেখে অপলক শুধুই চাহিয়া ঝাঁকড়া কেশী, যাচ্ছে চলিয়া। সব কিছু ভুলে মন আমার দিয়েছে খুলে প্রীতির দুয়ার। মম দেহ হতে মর্ম আমার মিশিছে তোমাতে। কে তুমি জোয়ান নব এ গাঁয়েতে?
তোমারি লাগি বুঝি প্রতীক্ষা মোর ছিলো দের যুগ ধরে একবার যখন দেখিছি তোমারে বলো হে সখা আজ এ লগনে কেমনে তুমি এড়াবে আমারে!!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।