বৃষ্টিঝরা

বর্ষা (আগষ্ট ২০১১)

Safiqul Islam
  • ৩০
  • 0
  • ১৩৫
বৃষ্টিঝরা বাদলা দিনে
বন্ধু তোমায় মনে পড়ে,
যখন তোমায় মনে পড়ে
দু’চোখ থেকে বৃষ্টি ঝড়ে।
যদি আমায় মনে কর,
দু’হাত ছুয়ে বৃষ্টি ধর।
বৃষ্টি হয়ে আসব ছুটে,
নাড়ব করা তোমার গেটে।
তোমার বাড়ীর উঠোন জুড়ে
যখন শুধু বৃষ্টি ঝড়ে,
শীর্ণ কাকের জীর্ণদেহ
বকুল গাছের মাথার ‘পরে।
মনে পড়ে বন্ধু তোমার?
অতীত স্মৃতি তোমার আমার!
সেই বকুলগাছের আর্দ্রতলে,
কথা বলতাম দুজন মিলে।
বন্ধু তোমায় মনে পড়ে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Paru বাহ! ভালো লাগলো...
সোশাসি অনেক ভালো লাগলো.............
তৌহিদ উল্লাহ শাকিল N/A বন্ধু তোমায় মনে পড়ে, অঝোর ধারায় বৃষ্টি ঝরে।। /// বেশ ভালো .
Safiqul Islam Thanks all for read my poem
মিজানুর রহমান রানা বৃষ্টিঝরা বাদলা দিনে বন্ধু তোমায় মনে পড়ে,----ভাল লাগলো।

১৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী