বহুরুপী বৃষ্টি

বর্ষা (আগষ্ট ২০১১)

Safiqul Islam
  • ১৬
  • 0
  • ১১৩
বৃষ্টি ঝরে গ্রামে, উঠোন জুড়ে,
বনে জঙ্গলে, ফসলের ক্ষেতে,
বৃষ্টি ঝরে কারও দু’চোখ হতে,
কারণে অথবা শুধুই অকারণে।
বৃষ্টি ঝরে ঢাকা শহরের বুকে,
পিচঢালা পথে অলি-গলিতে,
বৃষ্টি ঝরে যখন নিবিড় গ্রামে,
সব কলঙ্ক যায় ধুয়ে ক্ষয়ে।
যখন ঝড়ে এই কংক্রীটের বুকে,
অভিশাপ পড়ে থাকে খোলা রাজপথে।
পুরনো এই শহরের কোন
পুরনো গলির কোনখানে
পুরনো এক বাড়ীতে আমি থাকি।
বৃষ্টি দেখি কোন জীর্ণ বারান্দায়।
পুরনো বাড়ীটার ফাটল চুয়ে
বৃষ্টি কখনও ঝরে মোর ভাঙা
ঘরে, অথবা কোন সবুজ হৃদয়ে,
সেখানেও পুরনো কোন ফাটলে
বৃষ্টি ঝরে সবার অগোচরে,
সারাটি জীবন ধরে।




আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন ভালো তবে আরো ভালো হয়তো কবি চাইলে করতে পারবে।
তৌহিদ উল্লাহ শাকিল N/A শেষে তো পাঠিয়ে দিয়েছেন ভাই . ভালো হয়েছে .
M.A.HALIM ভোট গৃহীত হয়েছে।
Safiqul Islam thanks all....................
সূর্য N/A ভাল হয়েছে তবে মন পুরোটা ভরেনি.....
Akther Hossain (আকাশ) দারুন কবিতা লীকেছেন !
তানভীর আহমেদ ভালো লাগল। আরো ভালো করার চেষ্টা করুন।
Azaha Sultan সুন্দর হে সুন্দর....সবখানে তার ঝরিয়ে পড়ুক বৃষ্টি ঝরঝর.......সুন্দর হে সুন্দর.....

১৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী