তোমার কারণে

কষ্ট (জুন ২০১১)

সাইফুদ্দিন মাহমুদ
  • ১৬
  • ৩৪২
ভালবাসাকে হত্যা করেছি
প্রেমকে পাঠিয়েছি নির্বাসনে,
সুখকে তুলেছি চিতায়
দুঃখ গিয়ে তার মুখাপেক্ষী,
আনন্দকে দিয়েছি যাবজ্জীবন কারাদণ্ড
বেদনাকে দিয়েছি বেখুসুল খালাস।
আর বন্ধুত্ব?
কৃত্রিমত্তা আর মিথ্যার ভাইরাসে
কাল রাতে তার মৃত্যু হয়েছে
শুধু মাত্র তোমার কারণে!
হাঁ... শুধু তোমার কারণে!!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস. এম. শিহাবুর রহমান নাহ... এত দোষারোপ করাটা কি ঠিক হলো...?
Shahnaj Akter N/A দারুন লিখেছ তুমি , দারুন ,,সত্যি দারুন ...
sumon miah ভালো হয়েছে ......।
সোহেল মাহরুফ শুধু মাত্র তোমার কারণে! হাঁ... শুধু তোমার কারণে!!! কেন জানি মনে হচ্ছে এ দু'টি লাইনের কারণে ভীষণ সুন্দর একটা কবিতার মৃত্যূ দেখছি।
তৌহিদ উল্লাহ শাকিল N/A আপনি বিচারকের আসনে বসে রায় দিচ্ছেন ভালো কবিতা . শুভকামনা রইলো .
নিভৃতে স্বপ্নচারী (পিটল) কাল রাতে তার মৃত্যু হয়েছে ........ভালই লাগলো তবে মরণ কি সত্তেই হই......আপনার জন্য ৪....আমার kobita tai aktu chok bulea asben.......
সূর্য N/A এই কারনটা কে বা কি? যার জন্য এত ক্ষোভ? ভালই লিখেছ
খোরশেদুল আলম তারউপর রাগকরে সব শেষ করেদিলে হবে? বরং দূঃখ কষ্টের মাঝ থেকে সূখকে খুঁজে নিতে হবে। খুব রাগকরে কবিতাটি লিখেছেন মনেহয়। মোটামুটি ।
F.I. JEWEL N/A # কার দোষে কে কাঁদে ---- সবার শাস্তি হয়েছে ,--এই কবিতায় । সুন্দর ।।

১১ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী