এসেছি জীবন নিয়ে পারিনি তাহা সাজাতে চলেছি নিয়ে বেকার এ জীবন বাহন , হাহাকার বুকের মাঝে কষ্টের আনাগোনা সদা যে মনে মোর তপ্তদাহন । প্রেম করেছি প্রেম হারিয়েছি প্রেম জগতে যেন জ্বলছে আগুন , প্রেমদহনে দগ্ধ জীবন হারিয়েছি মনের বসন্ত-ফাগুন । সাজাতে চেয়েছি জীবন নতুন করে হতে চেয়েছি সবার আপন , সকলের ভালোবাসায় জড়াতে গিয়ে আনন্দ-খুশি মোর করেছি দাফন । হতে পারিনি প্রিয়জন কারো গড়তে পারিনি আমি সুখের আবাস , সকলেই মোরে করেছে ত্যাগ করছি আমি আজ কষ্টের মাঝেই বসবাস ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।