তোমার হাসিতে হাসতে চাই দুঃখে তোমার কাঁদতে চাই হাতে হাত রেখে হাটতে চাই তোমায় নিয়ে ভাবতে চাই, তোমায়, ভালোবাসতে চাই আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? নিশীথ রাতে গল্প হবে, জ্যোৎস্না রাতে হাটব সাথে; খেওয়া ঘাটের হব মাঝি বললে তুমি, পাল ছাড়ব আজই, ভাসব আমরা , থাকবে না কেউ ডাকবে না কেউ পিছু নাই বা গেলাম সাগরে; বললে তুমি রাখাল হব, থাকবে আমার কুটিরে নাইবা হারালে অথৈ পাথারে; চলবে পথে একসাথে বাড়াবে কি হাত, বন্ধু হতে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।