আমার বলায় কি বা আসে যায়
নীড় ভেঙ্গেছে সেই কবেই অবাধ্যের শকুন।
তোমার আদিগন্ত শ্যাওলার রোদ জমিনে
আমার অক্টোপাস হাতে নিড়োবে না আর
অবাধ্য হাতের নীল সাদা বেগুনীর ফুল।
অথচ তুমিই বল আমায় রাত দিন দুপুর
তোমার আকাশলীনায় মজে যেতে।
তারপরেও অবিশ্রান্ত সমুদ্রের মত বারবার খাবি খেয়ে
তোমার অতল তটে ঢেলে দেই আমার কামনার নির্যাস।
জলজ হাতে মুছে দেই অক্টোপাস থাবা।
তুমি যদি শ্যাওলার মুখ সরিয়ে দেখ রোদ।
তবে একবার কেবল মেঘ হও
আকাশ নীলে আঁকো ভূতের সমন
তবে জেনো আমার বাতাসেই কাঁপবে তুমি।
জলবসন্ত সব মুঁছে যাবে অবলীলায়
এক গাঁদা ওম দিয়ে ভেজাবো তোমায়
আমার বাগান জুড়ে ছড়াবে তোমার ত্রস্ত হাত
ভূতের রোজনামচায় তোমার কোমল হাতের বীনায়
এক ও অদ্বিতীয় আমার আকাশলীনার গল্প।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Ruhul Amin
সত্যি ভাইয়া । এইখান থেকে আপনার লেখা সুন্দর সুন্দর ছন্দ গুলো আমার জি এফ কে শোনাই । ও আমার ওপর খুব খুসি হয় ! অসাধারন আপনার ছন্দ । এই রকম আরও ছন্দ চাই । <a href=" Bangla Newspaper</a>
Ruhul Amin
কবিতাটি পরার পোরে আমি সত্যি খুব কষ্ট পাইছি , কারন আমি সাদিয়া কে খুব ভালো বাসতাম। কিন্তু ওর পরিবার আমাদের সম্পর্ক টা মানত না ।ওর বাবা কিছুদিন পরে জোর করে অন্য জায়গায় বিয়ে দেয়। ঠিক ১২ দিন পরে সুমাইয়া ফাস দিয়ে মরে যায়। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না ! খুব কষ্ট লাগে ওর কথা মনে হলে । <a href=" Bangla Newspaper</a>
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমার প্রিয়ার চোখে দেখি আমারী আদ্যোপান্ত।
২৪ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৭৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২২” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।