চোখের তাঁরায় জলের নদী দুঃখ-ব্যথা ঝরে অবধি জল-মেঘ বৃষ্টি সেথায় হাজার কষ্টের দৃষ্টি হেথায়। ঢেউ খেলা তার কলতান হৃদয় বাঁকে ঝড় তুফান। দেখছ কাজল আখিঁর কালো ভাসছে তরী আঁধার আলো ভাঙল সকাল রাত্রী দুপুর বাজঁল নদীর পায়ের নুপুর। আসল তাঁরা মাটির বুকে উড়ল পাখি গগণ চুকে। সকল পায়রা কাঁদে উড়ে সকল হাওয়া কোলে লুটে। অচেনা এক চির নদী বয়ে চলা ঝরণা হৃদী। সে নদীতে ডুবল আমার সকল সাধের মন সে নদীতে জাগল আমার সকল কষ্টের গান
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।